Saturday, 17 October 2020

Facebook Messenger এ যুক্ত হয়েছে নতুন ফিচার | New Feature of Messenger

 



Facebook Messenger এ যুক্ত হয়েছে নতুন ফিচার | New Feature of Messenger 

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এর মেসেঞ্জার এ যুক্ত হয়েছে নতুন ফিচার।


New feature added in Facebook Messenger 2020


Facebook হচ্ছে বর্তমান সময়ের একটি খুবই জনপ্রিয় এবং অত্যধিক ব্যবহারকারী সম্পন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। যেখানে নিত্য নতুন যুক্ত হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। 

২০০৪ সালে মার্ক জাকারবার্গের হাত দিয়েই যাত্রা শুরু করে ফেইসবুক। সেখানে রয়েছে বন্ধুদের সাথে মেসেজ করার জন্য মেসেঞ্জার। 


সদ্য যুক্ত হওয়া নতুন ফিচারটি হচ্ছে মেসেজ এ Custom React option। 


অনেকেই হয়ত বুঝতে পারবেন আবার অনেকে এখনও বুঝেন নাই। 

ত আসুন বুঝিয়ে বলি


আমরা মেসেঞ্জার এ মেসেজ করি।

সেই মেসেজ গুলো তে রিয়েক্ট করার অপশন রয়েছে। আগে আমরা ৫টা স্টিকার দিয়ে রিয়েক্ট দিতে পারতাম কিন্তু নতুন আপডেট এর কারণে এখন যেকোনো স্টিকার রিয়েক্ট দিতে পারবেন। 


কিভাবে ব্যবহার করবেন এই ফিচার ? 


প্রথমেই আপনার মেসেঞ্জার আপডেট করে নিন। 

এবার আপনি যার মেসেজ এ রিয়েক্ট করতে চান সেখানে গিয়ে মেসেজটি চেপে ধরুন।

একটা প্লাস চিহ্ন দেখবেন নিচের মত 


Facebook Messenger এ যুক্ত হয়েছে নতুন ফিচার | New Feature of Messenger



এবার ওখানে ক্লিক করলেই পেয়ে যাবেন সকল স্টিকার। এখান থেকে যেকোনো স্টিকার রিয়েক্ট দিতে পারবেন। 

দেখুন আমি একটা ফুল রিয়েক্ট দিয়েছি 


Facebook Messenger এ যুক্ত হয়েছে নতুন ফিচার | New Feature of Messenger




আশা করি সবাই ভালো করে বুঝতে পারছেন। 


ধন্যবাদ। 

Saturday, 29 August 2020

আপনার ওয়েব সাইটের লিংক আর ফেসবুক থেকে ব্লক হবে না।

 আসসালামুয়ালাইকুম

কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের শেখাব কিভাবে,কী করলে আপনার ওয়েব সাইটের লিংক ফেসবুক আর  ব্লক করে দিবে না।

 অনেকেরই ওয়েবসাইটের ডোমেইন ফেসবুক থেকে ব্লক হয়ে যাচ্ছে, এবং এর কারণে তারা তাদের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো ফেসবুকে শেয়ার করতে পারছে না । ফেসবুক কিছু কারণে ডোমেইন ব্লক করে ।     

 

 XYZ ডোমেইন ও আরো কম মানের ডোমেইন গুলো ফেসবুক খুব শিগ্রয় ব্লক করে দেই, অনেক সময় দেখা যায় কোনো কারণ ছারাই এখনো কেনা হয়নি এমন ডোমেইন ও ফেসবুক ব্লক করে রেখেছে । আমার জানামতে .COM, .NET, .ORG ইত্যাদি এসকল ডোমেইন গুলো খুব কম ব্লক করে ফেসবুক ।    

 

 ফ্রি ডোমেইন সঙ্গে সঙ্গে ব্লক করে দেই ফেসবুক .TK, .ML ,GA ইত্যাদি এসকল ডোমেইন গুলো ব্যবহার করে দেখুন খুব অল্প সময়ের মধ্যেই ডোমেইন ব্লক হবে ।     

 

অনেক সময় সাবডোমেইনের জন্য মেইন ডোমেইন ব্লক হয়, সাবডোমেইন যতো কম পারা যায় ততোই শেয়ার না করা ভালো ।     

 

খারাপ কোনো কন্টেন্ট এর লিঙ্ক ফেসবুকে শেয়ার করলে ফেসবুক থেকে ঐ ডোমেইনটি ব্লক হয়ে যাবে , (Facbook Hack, adult 18+ video, Hacking tips ) ইত্যাদি এসকল কন্টেন্ট লিঙ্ক বা কন্টেন্ট সাইটে থাকলে ডোমেইন ব্লক করে ।    

 

 অনেক সময় অতিরিক্ত মাত্রায় ডোমেইন লিঙ্ক শেয়ার করার জন্য ও ওয়েবসাইট লিঙ্কটি ব্লক করা হয় ।  আমার জানামতে আমার অভিজ্ঞতা থেকে এই কয়টি বিষয়ের কথা বললাম, আরো অনেক কারণেও ফেসবুক থেকে ডোমেইন ব্লক করে থাকে । তবে আমার বলা এই কারণ গুলোর জন্য ডোমেইন বেশি ব্লক হয়, এগুলো মেনে চলতে পারলে আপনার ডোমেইন ফেসবুক থেকে ব্লক হওয়ার সম্ভাবনা অনেক কম ।  

 

আপনার ডোমেইন যদি ফেসবুক থেকে এখনো ব্লক না হয় তাহলে আমার দেওয়া এই ছোট্ট টিপ্সটি কাজে লাগান আশা করি ভবিৎতে আপনার ডোমেইনটি আর ব্লক হবে না , আপনারা অনেকেই হয়তো ওয়েবসাইট এস,ই,ও এর কথা শুনেছেন ? 

ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে শো করানোর জন্য এস,ই,ও করতে হয়, আর আপনি আপনার ওয়েবসাইট্টি যেসকল সার্চ ইঞ্জিনে শো করাতে চান সেসব সার্চ ইঞ্জিনে ওয়েব মাস্টার টুল নামে একটা আলাদা জায়গা থাকে সেখানে ডোমেইন এড করলে ঐ সার্চ ইঞ্জিন আপনার সাইটকে ইন্ডেক্স করা শুরু করবে । ঠিক তেমনি ফেসবুক এর একটা ওয়েব মাস্টার টুলস নামক আলাদা স্থান আছে আর আমরা আমাদের ডোমেইন সেখানে যোগ করব, আর এর ফলে আমাদের ডোমেইন্টি ফেসবুক ব্লক করবে না ভুল-বশত কোনো কারণে হয়তো ব্লক করতেও পারে ।   

 

ফেসবুক ওয়েব মাস্টার টুলস এ ডোমেইন ভেরিফাই করার জন্য নিচের লিঙ্কে প্রবেশ করুন ।  

 Facwbook Web Master Tools

উপরে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন, আপনাকে ফেসবুকের ওয়েব মাস্টার টুলস এর পেজে নিয়ে যাওয়া হবে , এরপর…  উপরে যেই স্ক্রিনসুট্টি দেখতে পারছেন আপনার ঠিক এরকম না ও আস্তে পারে, যেরকমই আসুক না কেনো আপনার ফেসবুক আইডি লগিন করে নিলে ঠিক উপরের মতো চলে আসবে, সেখান থেকে Verify Domain এ ক্লিক করুন ।     


এবার এটা Add বাটনে ক্লিক করুন ।  


 এবার আপনার ডোমেইন নেমটি বসিয়ে Add Domain এ ক্লিক করে দিন । 

 


ব্যাস কাজ এটুকুই আপনার ডোমেইনটি যুক্ত হয়ে গেছে , ওরা একটি কোড দেবে সেই কোডটা আপনার ওয়েবসাইটের হেডারে বসিয়ে দিন তারপর ভেরিফাই now-এ ক্লিক করুন তাহলেই আপনার ডোমেইন টি ভেরিফাই হয়ে যাবে। এখন ডমেইনটি সল্প মাত্রাই ভালো জিনিস শেয়ার করুন ফেসবুকে খারাপ কোনো কন্টেন্ট না দেওয়ায় ভালো ।  

আজ এই পর্যন্তই থাক

ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

আসসালামুয়ালাইকুম।

Thursday, 27 August 2020

আপনার সাইটের ব্লক করা লিংক ফেইসবুক থেকে আনব্লক করুন

আসসালামুয়ালাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 

আজ আমি আপনাদের শেখাব কিভাবে আপনার ওয়েব সাইটের লিংক ফেসবুক থেকে আনব্লক করবেন।

 

ওয়েবসাইট-এ ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের পরিপন্থী কোন কন্টেন্ট থাকলে সেই ওয়েবসাইটের লিংক ব্লক করে দেয় ফেসবুক। তখন সেই সাইটের লিংক ফেসবুকের কোথাও পোস্ট করা যায় না, এমনকি ম্যাসেজেও পাঠানো যায় না। তবে, মাঝে মাঝে ওয়েবসাইটে কোন সমস্যা না থাকলেও ফেসবুকের অটোমেটিক সিস্টেমে ভুলবশত অথবা কারও রিপোর্ট এর কারনে লিংক ব্লক করে দেয়। চলুন দেখি এই সমস্যার সমাধান কি।



 

 

 

Block Link  সাইটের কন্টেন্ট ঠিক থাকা সত্ত্বেও যদি কোন কারনে ফেসবুকে সাইটের লিংক ব্লক করে থাকে তাহলে তা রিপোর্ট করার মাধ্যমে ঠিক করা যায়। রিপোর্ট করলে ফেসবুক সেটিকে ম্যানুয়ালি রিভিউ করে এবং সিদ্ধান্ত নেয়। চলুন দেখি কিভাবে রিপোর্ট করে হয়।


Facebook Developers Sharing Debug  প্রথমেই এই লিংকে ক্লিক করুন, তাহলে উপরের স্ক্রিনশটের মত একটি পেজ আসবে।


 

 

 

 

এখানে আপনার ব্লক হওয়া ওয়েবসাইট এর লিংক দিয়ে Debug বাটনে ক্লিক করুন।


 

 

We can’t review this website because the content doesn’t meet our Community Standards. If you think this is a mistake, please let us know.

 

এখন Let us Know তে লিংকে ক্লিক করুন এবং নিচের স্ক্রিনশটের মত পেজটি খেয়াল করুন।


 

 

 

 

 

Report Page  নিচের লেখাটি কপি করে রিপোর্ট বক্সে পেস্ট করে SEND বাটনে ক্লিক করুন। 

 Dear Concern,     I would like to let you know that my website URL have been blocked on Facebook. My website URL: “Website Link” has been blocked on Facebook and prohibited me to share my website links over my pages, timeline and message. I firmly believe that my website was blocked mistakenly.      I didn’t go against any of Facebook policies and community guidelines. I apologize if I have broken any Facebook policy by mistake. Therefore, I would like to humbly request you to unblock my website and enable sharing.  

 

URL: “Website Link“  “Website Link” এর জায়গায় আপনার সাইটের লিংকটি বসাবেন এবং সেন্ডে ক্লিক করবেন। কাজ শেষ, এখন ২৪/৪৮ ঘণ্টা অপেক্ষা করুন, আশা করা যায় আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যদি না হয় তাহলে একই পদ্ধতিতে আরও কয়েকজনকে রিপোর্ট করতে বলুন। কিন্তু সেক্ষেত্রে বক্সে লিখা ম্যাসেজটি ভিন্য হবে হবে।

আজ এই পর্যন্তই। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন

আসসালামুয়ালাইকুম