Saturday, 19 September 2020

প্লে স্টোরের যেকোনো এপ এর ফাইল সরাসরি ডাউনলোড করে ইনস্টল করুন।

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

আপনাদের অনেকের হয়তো একটা সমস্যা হয়। সমস্যা টি হলো প্লে স্টোর থেকে কোনো এপ ইনস্টল দিতে গিয়ে বারবার লোড হয়।

আপনারা যদি কোনো এপের ফাইল ডাউনলোড করে রাখেন তবে সেই এপ ইনস্টল করার সময় আর প্লে স্টোরে যেতে হবে না।

তাই আজ আমি আপনাদের শেখাব কিভাবে প্লে স্টোরের যেকোনো এপ এর ফাইল সরাসরি ডাউনলোড করবেন।

 


আপনারা প্রথমে প্লে স্টোর এপ এর ভিতর ঢুকুন। তারপর কোন একটি এপ সিলেক্ট করে এপ এর ভিতর ঢুকুন।


এরপর এপটির মেনু আইকনে ক্লিক করুন।


তারপর Share এ ক্লিক করুন।

এরপর Copy to clipboard এ ক্লিক করে কপি করে নিন।
 
এরপর এখানে ক্লিক করুন। দেখতে পাবেন আপনার সামনে একটা ওয়েব সাইট চলে আসবে।

ডাউনলোড বাটনের পাশে যে ফাঁকা ঘর আছে সেখানে কপি করা লিংকটা পেস্ট করে দিন। তারপর ডাউনলোড এ ক্লিক করুন।

আপনি যে এপ এর লিঙ্ক পেস্ট করে দিয়েছেন সেই এপের সম্পূর্ণ তথ্য আপনি দেখতে পাবেন। 
এখন প্রশ্ন কীভাবে এপ ডাউনলোড করবেন?

কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখতে পাবেন এপের সাইজ সহ ডাউনলোড অপশন যোগ হবে। এপের উপর ক্লিক করলেই এপটি ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শেষ হলে এপটি ইনস্টল করুন।
এভাবে আপনারা প্লে স্টোরের সকল এপের ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। ফলে কোনো এপ আনইনস্টল করলেও পরে আর প্লে স্টোর থেকে ডাটা খরচ করে এপ ইনস্টল করা লাগবে না।
আজ আর নয়। আরও অনেক নতুন নতুন টিপস পেতে আমার এই সাইটের সাথে সবসময় যুক্ত থাকবেন।
আর হ্যা এই সাইটটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই সাবক্রাইব করতে ভুলবেন না। এবং আমার এই সাইট টি আপনার বন্ধুদের অবশ্যই জানাবেন।
আসসালামুয়ালাইকুম

Thursday, 27 August 2020

নিয়ে নিন SuperB Scanner Pro APK ফ্রিতে , প্লে স্টোরে যার মূল্য ১৯০৳ টাকা।

আসসালামুয়ালাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে একটি নতুন এপ শেয়ার করবো। প্লে স্টোরে এই এপটির মূল্য ১৯০৳ টাকা, কিন্তু আমি এই এপটি আপনাদের ফ্রিতে দেব।


 

 

নিচে এপটির কিছু ছবিসহ বিস্তারিত দেখুন:

এপের নাম: SuperB Scanner Proএপের আকার: 2.1 MB এপের কাজ:

  1. ১।যে কোনো ধরনের Qr Code Scan করা।
  2. ২।যে কোনো url কে Qr code এ Generate করা।
  3. ৩।Gallery তে Save করা যে Qr Code কোনো কে Scan করা।
  4. ৪।যে কোনো Text কে Qr Code ঐ Generate করা যায়।
এই এপটির বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো:
  1. ১।এপটিতে এড নেই, অর্থাৎ এপটি এড ফ্রি।
  2. ২।এপটি ডার্ক মোডে ও করা যায়।
  3. ৩।এপটিতে ইংরেজির পাশাপাশি একাধিক Language আছে।

 

 

 এপটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই।

এবার এপটি ডাউনলোড করার পালা

নিচে থেকে এপটি ডাউনলোড করে ইন্সটল করুন আর মজা উপভোগ করুন প্রো এপটির।



 আজ আর নয়।

কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।

আসসালামুয়ালাইকুম